কম্পিউটার টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কম্পিউটার টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২০ জুন ২০১৬

Dilip Poddar

মেমোরি কার্ড ফোরমাট হচ্ছে না? দেখে নিন সমাধান



সমাধান:-
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মেমরি কার্ড একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটার মধ্যে আপনি রাখতে পারেন গুরুত্বপূর্ণ
সব ডাটা। এছাড়াও জীবনের সৃত্মি চিহ্নিত কিছু ছবি আমরা আমদের মোবাইলের মেমরি কার্ডের মধ্যেই রাখি। তথ্য আদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ.খুলে নেওয়া হলে বা কোনো ভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে যায়। ফলে আপনি পরেন মহাবিপাকে।
অবশেষে আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট হারিয়ে আপনি হতাশায় ভোগেন। নানান ভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত অথবা বাহ্যিকভাবে নষ্ট মেমরি কার্ডকে ঠিক করা কঠিন। তারপও আধুনিক কম্পউটারের যুগে সবই সম্ভব। এবার আপনাদের জানাবো কিভাবে নষ্ট মেররি কার্ড ঠিক করবেন।
ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে:
মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা যাচ্ছে না। এ ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে পড়তে (রিড) পারে না। এক্ষেত্রে সবাই ভাবে যে মেমোরি কার্ডটি বোধহয় নষ্ট হয়ে গেছে। কিন্তু না, এমন অবস্থা থেকেরিকভারি সফটওয়্যার মেমোরি কার্ডটাকে ফিরিয়ে আনতে পারে।
আর এ জন্য যা করতে হবে আপনাকে:
প্রথমে কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ দিন। খেয়াল রাখুন, মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার য়াপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেন্যুর উপর দিকে কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run asadministratorনির্বাচন করে সেটি খুলুন। কমান্ড
প্রম্পট চালু হলে এখানে chkdskmr লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ ।
কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যে টি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন।
এখানেconvertlostchainsto filesবার্তা এলে y চাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে।


মেমোরি কার্ড যদিinvalid filesystemদেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করেFormat-এ ক্লিক করুন।File systemথেকেFATনির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।

Read More

৩০ মে ২০১৬

Dilip Poddar

একটি দারুন মজা আপনার পিসিতে ছেলের ভয়েস মেয়ের এবং মেয়ের ভয়েস ছেলের করুন কোন সফট ছাড়া



Hello,,,,,বন্ধুরা কেমন আছেন, নিশ্চয় ভাল? ভাল থাকেন এই কামনা করি।  যা হোক অনেকদিন পর একটা মনের মতো জিনিস পেলাম যা হয়তো অনেকেই জানেনা। আমিও জানতামনা। আমার এক পরিচিত ভাই আমাকে এই ট্রিকটা শিখিয়েছে। আর সেটা হল যে কোন গান বা যে কোন ধরনের ভয়েস এর দ্বারা বিপরীত শুনাবে। অর্থাৎ মেল ভয়েস হলে ফিমেল এর মতোফিমেল হলে মেল এর মতো শুনা যাবে। আসুন দেখি কিভাবে সেটি করবো।যে কোন প্লেয়ার এ একটি গান প্লে করুন>কন্ট্রোল প্যানেল খুলুন> এবার সাউন্ড এ ক্লিক করলে সাউন্ড ডায়ালগ বক্স খুলবেপ্রোপার্টিজ এ ক্লিক করুন>যে ডায়ালগ বক্সটি খুলবে সেখানে এনহ্যান্সমেন্ট ট্যাব এ ক্লিক করুন>পিছ শিফট >সেটিংস থেকে +4সিলেক্ট করলে দেখবেন ছেলের ভয়েস মেয়ের ভয়েস হয়ে গেছে। আবার -4 সিলেক্ট করলে দেখবেন মেয়ের ভয়েস ছেলের হয়ে গেছে।

উপরের সিস্টেম যদি কঠিন লাগে তবে এভাবে করুনঃ
Control Panel>Sound>Properties>Enhancement>Pitch Shift>Settings Select 4 or -4

Read More
Dilip Poddar

কম্পিউটারের নিরাপত্তা নিয়ে গুগলের নতুন প্রস্তাব জানুন




প্রতিদিনই হ্যাক হচ্ছে নানা অ্যাকাউন্ট। দুর্বল পাসওয়ার্ড বা স্পর্শকাতর অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি হয়ে হয়ে যাওয়া, কারণ যেটাই হোক না কেন, ডিজিটাল জীবনে হ্যাকারদের অনুপ্রবেশ আরো সহজ হয়ে উঠছে প্রতিদিনই। এমন অবস্থায় ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে শুধু পাসওয়ার্ড যথেষ্ট নয়, প্রয়োজন নতুন কিছু, এমনটাই বলছে সার্চ জায়ান্ট গুগল।
প্রযুক্তিবিষয়ক সংবাদের সাইট সিনেট জানিয়েছে, গুগলের মতে, স্পর্শকাতর অ্যাকাউন্টের নিরাপত্তা রক্ষার্থে শুধু পাসওয়ার্ডের ব্যবহার আর যথেষ্ট নয়। সম্প্রতি প্রকাশিত এক প্রবন্ধে গুগলের ভাইস প্রেসিডেন্ট অফ সিকিউরিটি এরিক গ্রস এবং ইঞ্জিনিয়ার মায়াঙ্ক উপাধ্যায় লিখেছেন, ‘আমরা মনে করি, নিরাপত্তা ব্যবস্থার সমস্যাগুলো ভয়াবহ আকার ধারণ করেছে। পাসওয়ার্ডের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে নতুন কিছুর খোঁজ করার এটাই সময়।’
নতুন নিরপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয় দুই ধাপে যাচাই ব্যবস্থা। ব্যবহারকারীর পাওয়ার্ড এবং তার স্মার্টফোনের মাধ্যমে পাঠিয়ে দেয়া বিশেষ কোডের মতো দু’টি কন্টেন্ট নিয়ে তৈরি হয় দুই ধাপে যাচাই ব্যবস্থা বা টু-স্টেপ ভেরিফিকেশন। কিন্তু ওই দু’জন গবেষক বলছেন, ‘টু-স্টেপ ভেরিফিকেশনও যথেষ্ট নিরাপদ নয়’।
দুই ধাপে যাচাইয়ের বিকল্প হিসেবে বিশেষ ইউএসবি টোকেন ব্যবহারের প্রস্তাব দেয়া হয়েছে প্রবন্ধটিতে। ইউএসবি টোকেনটি সবসময় ব্যবহারকারীর কাছেই থাকবে। টোকেনটি ইউএসবি পোর্টের মাধ্যমে সংযোগ দিলেই বিশেষ একটি ওয়েবসাইট থেকে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা হবে।
এছাড়াও স্মার্টফোন বা ভিতরে স্মার্টকার্ড রয়েছে এমন আংটির কথা বলেছেন গ্রস ও উপাধ্যায়। স্মার্টকার্ডের আংটি পড়া হাত দিয়ে কম্পিউটারে ট্যাপ করলেই তা ব্যবহারকারীরর পরিচয় নিশ্চিত করবে, গ্রস ও উপাধ্যায়ের মূল ভাবনাটি অনেকটা এমনই।

Read More